ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বিয়ে করেছেন স্বরা ভাস্কর, স্বামীর ছবি প্রকাশ

    বিয়ে করেছেন স্বরা ভাস্কর, স্বামীর ছবি প্রকাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভক্তদের চমকে দিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। বিয়ে করে ফেলেছেন অভিনেত্রী! এই বছরের ৬ জানুয়ারি কোর্টে বিয়ের কাগজপত্র জমা দেওয়ার সময় তোলা নিজেদের আবেগঘন একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। স্বারার স্বামীর নাম ফাহাদ আহমেদ। তিনি একজন রাজনীতিবিদ। সমাজবাদী পার্টির রাজ্য যুব সভাপতি তিনি।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের বিষয়টি প্রকাশ করে স্বরা তাদের সম্পর্ক সমন্বিত একটি ভিডিও মন্টেজ শেয়ার করেছেন। রাজনৈতিক কোনো এক অনুষ্ঠানে দুজনের দেখা হওয়া থেকে শুরু করে একে অপরের টুইট নিয়ে আলোচনা, একসঙ্গে একটি পোষা বিড়াল দত্তক নেওয়া এবং গতমাসে বিয়ে পর্যন্ত বিভিন্ন ক্লিপ দিয়ে ভিডিও মন্টেজটি তৈরি। 

    স্বামী ফাহাদের সাথে স্বরা
    বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভিডিওটি শেয়ার করে স্বরা একটি টুইট করেছেন। ক্যাপশনে লিখেছেন, “কখনও কখনও আমরা এমন কিছুর জন্য বহুদূরে অনুসন্ধান করি যা আমাদের পাশে ছিল। আমরা প্রেম খুঁজছিলাম, কিন্তু আমরা প্রথমে বন্ধুত্ব খুঁজে পেয়েছি এবং তারপর আমরা একে অপরকে খুঁজে পেয়েছি!” এরপর স্বামী ফাহাদকে মেনশন করে অভিনেত্রী লিখেছেন, ‘আমার হৃদয়ে স্বাগতম।’

    এদিকে অভিনেত্রীর বিয়ের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নব-দম্পতিকে শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন সকলে। বলিউডের তারকা সহকর্মীরাও জানাচ্ছেন অভিনন্দন। 

    গত মাসে, স্বরা ভাস্কর নিজের প্রেম সম্পর্কে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছিলেন। একজন পুরুষের বাহুতে মাথা রেখে একটি ছবি শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তখন থেকেই বেশ আলোচনায় ছিলেন অভিনেত্রী। কে সেই ব্যাক্তি, তা নিয়ে আগ্রহের কমতি ছিলো না সকলের। তবে নিজের প্রেমিক সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি স্বরা। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের বিয়ের খবর প্রকাশ্যে এনে চমকে দিলেন স্বরা!

    সূত্র : হিন্দুস্তান টাইমস


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ