ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • তুরস্ক-সিরিয়ায় নিহত ৪২ হাজার ছুঁইছুঁই

    তুরস্ক-সিরিয়ায় নিহত ৪২ হাজার ছুঁইছুঁই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৯৮৭ জন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যবপ্রাচ্যের গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

     
    তুরস্কের কর্তৃপক্ষ বলছে, তাদের দেশে ৩৬ হাজার ১৮৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে সিরিয়া সরকার ও জাতিসংঘ বলছে, সেখানে নিহতের সংখ্যা পাঁচ হাজার ৮০০ ছাড়িয়েছে।  

    ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে। পরে দুপুরের দিকে তুরস্কে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

    এখনও উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করছেন। ২২৮ ঘণ্টা পর তুরস্কের আন্তাকিয়ায় ভবনের ধ্বংসস্তূপ থেকে এক মা ও তার দুই শিশুসন্তানকে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

    ভূমিকম্পের পর অনেক দেশ তুরস্কের জন্য সহায়তার প্রস্তাব দিয়েছে। দেশটিতে সহায়তা আসছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, উত্তর-পশ্চিম সিরিয়া হলো বড় উদ্বেগের জায়গা। সেখানে ত্রাণ বিতরণে ধীরগতির কারণে অসন্তোষ বাড়ছে।  

    জাতিসংঘ ক্ষতিগ্রস্ত ৫০ লাখ সিরিয়ানের আশ্রয়, স্বাস্থ্যসেবা ও খাদ্যের জন্য ৩৯৭ মিলিয়ন ডলারের সহায়তার আহ্বান জানিয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ