ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ধ্বংসস্তূপ থেকে ২৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ দল

    ধ্বংসস্তূপ থেকে ২৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ দল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে এ পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারী দল। এদের মধ্যে একজন জীবিত ও বাকি ২২ জন মৃত।

    বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার তুরস্কে যাওয়া বাংলাদেশের উদ্ধারকারী দলের সর্বশেষ এ পরিস্থিতি জানিয়েছেন।

    তিনি জানান, আজকের (১৫ ফেব্রুয়ারি) সর্বশেষ পরিস্থিতি তুরস্কের থেকে তাদের জানানো হয়েছে। উদ্ধার অভিযানের শুরু থেকে এ পর্যন্ত সর্বমোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনকে জীবিত, বাকি ২২ জনকে মৃত উদ্ধার করা হয়। এখনো সেখানে উদ্ধার অভিযান চলছে।

    উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টায় তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন। পরে ৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৪৬ মিনিটে আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায় বাংলাদেশের উদ্ধারকারী দল। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ