ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কানাডায় দুর্ঘটনার শিকার কুমার বিশ্বজিতের ছেলে আইসিইউতে  

    কানাডায় দুর্ঘটনার শিকার কুমার বিশ্বজিতের ছেলে আইসিইউতে  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কানাডার টরেন্টোতে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। দেশটির স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে টরেন্টোর ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে (আইসিইউতে) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়। 

    এ খবরটি নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্ঠজনরা। একই দুর্ঘটনায় আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ নামের ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।  

    পারিবারিক সূত্র জানায়, আহত হওয়ার পর থেকে টরেন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন নিবিড়। চিকিৎসকরা তাকে আরও ৬-১৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন।

    স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি চালাচ্ছিলেন নিবিড় কুমার। বাকিরা ছিলেন সহযাত্রী। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তৃতীয়জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। তারা সবাই প্রবাসী শিক্ষার্থী হিসেবে কানাডায় পড়াশোনা করছিলেন বলে জানা গেছে।

    এদিকে দুর্ঘটনার খবর পেয়েই কানাডার পথে রওয়ানা দিয়েছেন কুমার বিশ্বজিৎ। নিবিড়কে নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ