ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ৪১ হাজার ছাড়াল

    তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ৪১ হাজার ছাড়াল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পের এক সপ্তাহের বেশি সময় পার হলেও নিহতের সংখ্যা বেড়েই চলছে।

    তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত ৩৫ হাজার ৪১৮ জন নিহত হয়েছে।

    অন্যদিকে সিরিয়া সরকার ও জাতিসংঘ জানিয়েছে, ভূমিকম্পে সিরিয়ায় পাঁচ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। দুই দেশ মিলিয়ে বর্তমানে মৃতের সংখ্যা ৪১ হাজার ২১৮ জন।

    ভূমিকম্পের ৯ দিন পর তুরস্ক থেকে বাব আল-সালাম ক্রসিং দিয়ে জাতিসংঘ উত্তর-পশ্চিম সিরিয়ায় ত্রাণ পাঠানো শুরু করেছে।

    এদিকে তুরস্কের এই ভূমিকম্পকে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বর্ণনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও।

    জাতিসংঘ আশ্রয়, স্বাস্থ্যসেবা ও খাদ্যসহ প্রায় পাঁচ মিলিয়ন সিরিয়ানের জন্য ৩৯৭ মিলিয়ন ডলার সাহায্যের জন্য আবেদন করছে।

    এদিকে ১৪ ফেব্রুয়ারি গতকাল মঙ্গলবার দক্ষিণ তুরস্কের ইস্কেন্দারুন শহরের একটি অস্থায়ী শিবিরে ত্রাণসামগ্রী পাওয়ার জন্য গৃহহীন মানুষ জড়ো হয়।

    এক সপ্তাহ আগে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তাঁবু বা গরম খাবারের জন্য রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে আছে বহু মানুষ। তাদের কাছে নিরাপদ খাবার পানি নেই, বিদ্যুৎ নেই।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে, তুরস্ক ও সিরিয়া জুড়ে আড়াই কোটিরও বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ