ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • মুক্তি পাচ্ছে সালমান খানের নতুন সিনেমার গান

    মুক্তি পাচ্ছে সালমান খানের নতুন সিনেমার গান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের ভাইজান খ্যাত নায়ক সালমান খানের আগামী সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর প্রথম গান আজ (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুক্তি পেতে যাচ্ছে। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার ‘নইয়ো লাগদা’ গানের টিজার আগেই মুক্তি পেয়েছে। এ কারণে দর্শকদের মাঝে গানটি নিয়ে তুমুল আগ্রহ রয়েছে।

    ভাইজানের অনুরাগীরা অপেক্ষা করে রয়েছেন গানটি উপভোগ করার জন্য। কিন্তু সময়ের যেন শেষই আর হচ্ছে না। আজ কখন মুক্তি পাবে এই গান যে সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে গানটি আজ সন্ধ্যায় প্রকাশ করা হবে।

    ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার প্রথম গান ‘নইয়ো লাগদা’। এই গান দিয়ে দীর্ঘদিন পরে আবারও জুটি বাঁধছেন সালমান খান এবং হিমেশ রেশমিয়া। নেট দুনিয়ায় গানের টিজার মুক্তি পেতেই ভাইজানের অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

    গানের টিজারের ভিউ নজর কাড়ছে সবার। তার সঙ্গে দর্শকদের কমেন্টও লক্ষ্য করার মতো। ফলে বোঝাই যাচ্ছে, এই গান নিয়ে তারা কতটা উত্তেজিত হয়ে রয়েছেন। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। কাশ্মীর এবং লাদাখের অসাধারণ সব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে শুটিং হয়েছে এই গানের।

    সম্প্রতি সুরকার হিমেশ রেশমিয়া নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টটিতে তিনি সালমান খানকে ট্যাগ করে লিখেছেন, সত্যিই অত্যন্ত উত্তেজিত। ভাইজান কিছু স্পেশালভাবে মুক্তি পেতে চলেছে ‘নইয়ো লাগদা’।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ