ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বিশ্ব করোনা: আরও ৭৮০ মৃত্যু, শনাক্ত এক লাখ ২১ হাজার

    বিশ্ব করোনা: আরও ৭৮০ মৃত্যু, শনাক্ত এক লাখ ২১ হাজার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৭৮০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হয়েছেন এক লাখ ২১ হাজার ৮৬৮।

    একদিনে করোনা থেকে সেরে উঠেছেন এক লাখ ৫৫ হাজার ৫৮৪ জন।

    এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৮০ হাজার ৬৩৪ জনে।  ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৭২ লাখ ৭৯ হাজার ১৮৪ জনে। করোনা থেকে মোট সেরে উঠেছেন ৬৪ কোটি ৯৮ লাখ ২৯ হাজার ৮৭৯ জন।

    শনিবার (১১ ফেব্রুয়ারি) বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় জাপানের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, তাইওয়ান, মেক্সিকো, ব্রাজিলের ও রাশিয়ার মতো দেশগুলো।

    জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৬১৫ জন ও মারা গেছেন ১৯২জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ২৯ লাখ ৮ হাজার ২৪০জন এবং মারা গেছেন ৭০ হাজার ৩৭৭ জন।

    করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ১০৭ জন এবং মারা গেছেন ১৫৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৪৪৫ জন এবং মারা গেছেন ১১ লাখ ৩৯ হাজার ৯৭৯জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ