ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ৯০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নবজাতক উদ্ধার

    ৯০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নবজাতক উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রায় ৯০ ঘণ্টা পর তুরস্কে ধ্বংসস্তূপ থেকে এক নবজাতক শিশু ও তার মাকে উদ্ধার করা হয়েছে। ইয়াগিজ নামের ১০ দিন বয়সী ছেলেটিকে দক্ষিণ হাতায় প্রদেশের একটি ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

    ভিডিও ফুটেজে দেখা গেছে, শিশুটিকে উদ্ধারকারীরা সাবধানে বের করে আনছেণ। স্থানীয় সংবাদমাধ্যম এ ঘটনাকে অলৌকিক বলে বর্ণনা করেছে। নবজাতক ইয়াগিজকে একটি থার্মাল কম্বলে মোড়ানো অবস্থায় একটি অ্যাম্বুলেন্সে চিকিৎসা নেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তার মাকে স্ট্রেচারে করে বের করে আনা হয়। 

    ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগ্লু জানিয়েছেন, এটি সামান্দাগ শহরে ঘটেছে।

    গত সোমবার তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। ধ্বংসযজ্ঞের ব্যাপকতা এবং তীব্র ঠান্ডা আবহাওয়ার কারণে ভবনের নিচে চাপা পড়া জীবিতদের খুঁজে পাওয়ার আশা হ্রাস পাচ্ছে। তবে এরপরও তুরস্ক এবং প্রতিবেশী সিরিয়াতে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ