ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • তৌসিফ-পায়েলের বিয়ের গল্প!

    তৌসিফ-পায়েলের বিয়ের গল্প!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিবাহযোগ্য দুই জন ছেলে মেয়েকে ঘিরে তৌসিফ-পায়েলের গল্পটা । বিয়ের জন্য তাদের পরিবার পাত্র-পাত্রী দেখতে থাকে। গল্পে তৌসিফকে দেখা যাবে রাফির চরিত্রে আর কেয়া পায়েলকে দেখা যাবে রিয়া চরিত্রে।

    ভ্যালেন্টাইন ডে’ এর জন্য নির্মিত হলো বিশেষ নাটক ‘ওয়েডিং কাপল’। গল্পটি রচনা ও পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী। সংলাপ লিখেছেন নির্মাতার সঙ্গে যৌথভাবে অনিক ইসলাম।

    নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, গল্পের নায়ক রাফি ও তার পরিবার যখন বিয়ের জন্য রিয়াকে দেখতে যায়, তখন বড় একটা বিপত্তি বাধে। কিন্তু তাদের দুজনের প্রতি দুজনের একটা ভালো লাগা তৈরি হয়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। গল্পে রাফি ও রিয়ার প্রেম পেন্ডুলামের মতো দুলতে থাকে। তবে শেষটায় থাকছে ভালোবাসার চমক।

    প্রযোজক এসকে সাহেদ আলী জানান, অভ্রদীপ ব্যানার্জীর কথা-সুরে, পিরান খানের সংগীতে এবং সাহিল সানজানার কণ্ঠে একটি বিশেষ গান থাকছে ‘ওয়েডিং কাপল’-এ। নাটকটি শিগগিরই উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ