ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ভূমিকম্পে নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়াল

    ভূমিকম্পে নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়াল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভয়াবহ ভূমিকম্পের তুরস্ক ও সীমান্তবর্তী সিরিয়ার অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত শুধু তুরস্কেই নিহত হয়েছে ১৭ হাজার ৬৭৪ জন। দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই এ তথ্য নিশ্চিত করেছে।

    অন্যদিকে, এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিবেশী সিরিয়ায় নিহত হয়েছে তিন হাজার ৩৭৭।

    সে হিসেবে দুই দেশ মিলে রিপোর্ট লেখা পর্যন্ত মোট ২১ হাজার ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    স্থানীয় সময় সোমবার ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

    দুই দেশের কবলিত এলাকা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধসে পড়া কয়েক হাজার ভবনের নিচে চাপা পড়ে বহু মানুষ। আটকে পড়া অনেকে ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য চিৎকার করছেন। দুই দেশেই উদ্ধার কাজ এখনও চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সূত্র: আল জাজিরা


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ