ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • আশিক মুস্তাফার কথায় আসছে ‘মনেরি উঠোন জুড়ে’

    আশিক মুস্তাফার কথায় আসছে ‘মনেরি উঠোন জুড়ে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভালোবাসার মানুষটি একদিনের জন্য কাছে না থাকলে কিংবা হারিয়ে গেলে, তখনই আঁচ করা যায় কতটা ভালোবাসা কাজ করে তাকে ঘিরে। প্রায় সবাই এই শূন্যতা অনুভব করে। কিন্তু তা হয়তো প্রকাশ করতে পারে না। মনের সেই হাহাকার আর স্মৃতি মাধুরতার বিষয় গানের কথায় তুলে এনেছেন তরুণ গীতিকার আশিক মুস্তাফা।

    ভালোবাসা দিবসকে সামনে রেখে আগামী ১৩ ফেব্রুয়ারি এনওয়াইসি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে রোমান্টিক ঘরনার এই গানটি। ‘মনেরি উঠোন জুড়ে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ শুভ। গানের সুর-সংগীতায়োজনও করেছেন প্রতিভাবান এই শিল্পী। 

    অনিরুদ্ধ শুভ বলেন, ‘বেশ রোমান্টিক ও হৃদয়ছোঁয়া একটা গান। শূন্যতা এবং হাহাকার যেমন আছে এই গানে, তেমনি তুমুল ভালোবাসার আবেগী সময়ও ধরা হয়েছে কথায়। আশা করি, গানটি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে।’

    এনওয়াইসি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই গানের ভিডিওতে মডেল হয়েছেন প্রিয়াঙ্কা চৌধুরী ও মুশফিক মিম। ঢাকার বিভিন্ন লোকেশন গানটির ভিডিও নির্মাণ করেছেন টি ডে দিপক।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ