ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বাংলাদেশ সফরের দল ঘোষণা আয়ারল্যান্ডের, বাদ স্টার্লিং

    বাংলাদেশ সফরের দল ঘোষণা আয়ারল্যান্ডের, বাদ স্টার্লিং
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী মার্চে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড। সফরের জন্য দল ঘোষণা করেছে তারা। ঘোষিত আইরিশ দলে বড় চমক টেস্ট থেকে তারকা ওপেনার পল স্টার্লিংয়ের বাদ পড়া। সামনে যেহেতু ওয়ানডে বিশ্বকাপ। তাই তাকে শুধু সাদা বলে খেলার পরামর্শ দিয়েছেন কোচ হেইনরিখ মালান। 

    এছাড়াও আইপিএলের কারণে শুধু ওয়ানডে দলেই রাখা হয়েছে পেসার জশ লিটলকে। আগামী ১২ মার্চ ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। 

    বাংলাদেশ সফরের জন্য আয়ারল্যান্ড দল
    ওয়ানডে : অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডের, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিল্যানি, জর্জ ডকরেল, স্টেফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেস, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, পল স্টার্লিং, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।  

    টি-টোয়েন্টি : অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডের, রস এডের, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিল্যানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

    টেস্ট : অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডের, কার্টিস ক্যাম্ফার, মুরে কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেস, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, জ্যামস ম্যাককলাম, পিজে মুর, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।

    ১৮ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথমটি ২৭ মার্চ, দ্বিতীয়টি ২৯ মার্চ ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩১ মার্চ। এরপর ৪-৮ এপ্রিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টটি খেলার জন্য ঢাকায় ফিরবে দুই দল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ