ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

     বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

    এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় পৃথক সমাবেশ ও র‌্যালি করেছে মহানগর ও জেলা যুবদল।

    দুপুর ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে মহানগর যুবদল। পরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি করে জেলা যুবদল। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নগরীর সদর রোডে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

    র‌্যালিতে অংশ নেন, বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিনুজ্জামান খান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও জেলা যুবদলের সভাপতি এইচএম তসলিম উদ্দিন, মহানগর যুবদলের সম্পাদক মাসুদ হাসান মামুনসহ জেলা ও মহানগর যুবদলের নেতরা।

    এ সময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলকে সুশৃংখলভাবে সাজিয়েছেন দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশেই যুবদল একটি জনবান্ধব দলে পরিণত হয়েছে। সবাইকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে দেশের জন্য কাজ করার আহ্বান জানান বক্তারা।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ