ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ 

     ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ 
    সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির বাবা কে এম এনায়েতুল করিম হেলাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় কারা জড়িত, তা জানেন না বলে জানিয়েছেন তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল। তিনি বলেন, তাহসিফ মাঝেমধ্যে আমাকে বলতেন, সে একটু আশঙ্কার মধ্যে আছে। তবে কী নিয়ে আশঙ্কা, তা কখনো জানায়নি।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর উত্তরায় তাদের করবী নামের বাসায় জাগো নিউজকে এসব কথা বলেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম হেলাল।

    তিনি বলেন, কোনো হুমকি-ধামকির কথা তাহসিফ আমাদের বলেনি। তবে মাঝে-মাঝে আমাকে বলতো, সে একটু আশঙ্কিত। কেন আশঙ্কিত, তা আমি জানি না।কোনো হুমকির কথা সে বলেছিল কি না জানতে চাইলে তিনি বলেন, এমন কিছু বলেনি।

    তাহসিফের বাবা বলেন, শৃঙ্খলাজনিত কারণে বিমানবাহিনীর চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল বলে আমাদের জানানো হয়। পরে তাহসিফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), নেত্র নিউজ ও সর্বশেষ ভার্গো টোব্যাকোতে কাজ করেছেন।এনায়েতুল করিম বলেন, তাহসিফ অত্যন্ত ভদ্র ও সামাজিক প্রকৃতির ছিল। 

    সিনিয়র-জুনিয়র সবার সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল।ছেলের নিখোঁজ হওয়ার ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ২৭ অক্টোবর সন্ধ্যার আগে সারাদিন তাহসিফ তার মায়ের সঙ্গে ছিল। কেনাকাটাও করেছে। আমার জন্যও কিছু কেনাকাটা করে সে। সন্ধ্যার পর তাহসিফের এক জুনিয়র বন্ধু বাসার নিচে এসে তাকে ডাকে। তখন তাহসিফ তার মাকে বলে, দ্বীপ আসছে, ওর সঙ্গে কথা বলে আসি। এরপর নিচে গেলেও আর বাসায় ফেরেনি।

    এনায়েতুল করিম আরও বলেন, এর মধ্যে ওর মা অনেকবার চেষ্টা করেছে, কিন্তু সে ফেরেনি। রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ মেসেজ দিয়েছিল, মমি আসছি। এরপর থেকে আমরা আর তাকে লোকেট করতে পারিনি।ছেলের খোঁজে থানায় যাওয়ার কথাও জানান তিনি। 

    তিনি বলেন, বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তুরাগ থানায় গেলে পুলিশ আশ্বস্ত করে জানায়, এ ধরনের কোনো খারাপ খবর নেই। পরে বিকেল সোয়া ৫টার দিকে উত্তরখান থানার ওসির সঙ্গে কথা বললে তিনি তাহসিফের নাম-পরিচয় নিশ্চিত করে নদ থেকে মরদেহ উদ্ধারের খবর জানান।

    মরদেহ উদ্ধারের স্থান সম্পর্কে তাহসিফের বাবা বলেন, ওই এলাকায় আমার ছেলে কখনো যায় না। এরপরও এ ধরনের ঘটনা ঘটে গেল।ছেলের মৃত্যুর পেছনে কারা জড়িত, তা জানেন না উল্লেখ করে তিনি বলেন, কারা বা কে তাহসিফকে হত্যা করেছে, এটা আমরা জানি না।

    এদিকে এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি। বৃহস্পতিবার সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান গণমাধ্যমকে ‍এ তথ্য নিশ্চিত করেন।

    নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টার দিকে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

    নৌ-পুলিশের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ