ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ১৪ ফেব্রুয়ারি ‘গরু জড়িয়ে ধরা দিবস’ পালন হবে ভারতে

    ১৪ ফেব্রুয়ারি ‘গরু জড়িয়ে ধরা দিবস’ পালন হবে ভারতে
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভালোবাসার মাস ফেব্রুয়ারি। আমরা এমনটাই জানি।

    কারণ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্বজুড়ে এ দিনটি ভালোবাসা দিবস হিসেবেই পালন করা হয়। তবে ভারতে এখন থেকে ১৪ ফেব্রুয়ারি ‘কাউ হাগ ডে’ অর্থ্যাৎ ‘গরুকে জড়িয়ে ধরার দিন’ হিসেবে পালন করা হবে।
    ভারতের পশু কল্যাণ বোর্ড সূত্রে এমন তথ্য জানা গেছে।

    জানা যায়, এদিন ‘গরুকে জড়িয়ে ধরার দিন’ হিসেবে পালন করা হবে এজন্য, যেন ‘ইতিবাচক শক্তি’ ছড়িয়ে দেওয়া যায় এবং সমষ্টিগত সুখের ধারণাকে অনুপ্রাণিত করা যায়।

    দেশটির মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়ের অধীনস্থ এ বোর্ড এক নোটিশে জানায়, যারা গরুকে ভালোবাসেন, তারা তাদের জীবনে গো-মাতার ভূমিকা এবং জীবনকে সুখী ও ইতিবাচক শক্তিতে ভরে তোলার বিষয়গুলো মাথায় রেখে ১৪ ফেব্রুয়ারি গরুকে জড়িয়ে ধরার দিন হিসেবে পালন করতে পারেন।

    এই নোটিশে আরও বলা হয়েছে, পশ্চিমা সংস্কৃতির উন্নয়নে প্রাচীন ভারতের বৈদিক ঐতিহ্য প্রায় বিলুপ্তির মুখে পড়েছে এবং সবাই পশ্চিমা সভ্যতার আগ্রাসনে আমাদের ঐতিহ্য ও ইতিহাস ভুলে যাচ্ছে। তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ