ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বিপিএলের দুই ম্যাচে খেলছেননা তামিম

    বিপিএলের দুই ম্যাচে খেলছেননা তামিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিপিএলের লিগ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে খুলনা টাইগার্সের। যদিও এখনও দুই ম্যাচ বাকি তাদের। ৮ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্স ও ১০ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ দুটি খেলবে খুলনা। এই দুই ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা তামিম ইকবালকে পাবে না দলটি। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে এরই মধ্যে ছেড়ে দিয়েছে দলটি।

    পিঠ ও কুঁচকির চোট নিয়ে বিপিএল খেলছিলেন তামিম। সামনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের কথা চিন্তা করেই তাকে বিশ্রাম দিয়েছে খুলনার টিম ম্যানেজমেন্ট। খুলনার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিসিবির প্রধান চিকিৎসক ডা.দেবাশীষ চৌধুরী বলেছেন সতর্কতা থেকেই তামিমকে বিশ্রামের পরামর্শ দেওয়া, ‘যদি কোনো মাইলস্টোন না থাকে, তাহলে তাকে শেষ দুই ম্যাচ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলাম আমরা। আশা করি বিশ্রাম নিলে সে পুরো ঠিক হয়ে যাবে।’

    কুঁচকির চোটের কারণে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সবশেষ সিরিজ খেলতে পারেননি তামিম। বিপিএল দিয়ে মাঠে ফেরেন। এবারের আসরে ১০ ম্যাচে দুই ফিফটিতে ৩০২ রান করেছেন তিনি।

    এ মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। খেলবে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। ১ মার্চ ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে দুই দলের লড়াই।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ