ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • চট্টগ্রামের মামুলি রানেও কুপোকাত ঢাকা

    চট্টগ্রামের মামুলি রানেও কুপোকাত ঢাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্জাইজি ও দলের নামে একাধিকবার পরিবর্তন এসেছে। এবারও নতুন নামে, নতুন মোড়কে বিপিএলে অংশ নিয়েছে ঢাকা।  তবে এবারের মতো বাজে আসর খুব কমই কাটিয়েছে ঢাকার ফ্র্যাঞ্জাইজি। 

    ঢাকা ডমিনেটর্স নামে বিপিএলে অংশ নেওয়া দলটি গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৫ রানে হেরে আসর শেষ করেছে নাসির হোসেনের নেতৃত্বাধীন দল। গ্রুপ পর্বের ১২ ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছে ঢাকা।  

    অথচ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্স মাত্র ১১৮ রানে আটকে দিয়েছিল চট্টগ্রামকে। বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেননি চট্টগ্রামের ব্যাটাররা। মিডল অর্ডারে উসমান খান ৩০ এবং লোয়ার মিডলে জিয়াউর রহমান ২০ বলে ৩৪ রান করায় ওই সংগ্রহ পায় দলটি। 

    আরাফাত সানি ৪ ওভারে ২২ রান দিয়ে তুলে নেন চার উইকেট। একটি করে উইকেট নেন আল আমিন ও আমির হামজা। চট্টগ্রামের ওপেনার মেহেদি মারুফ ও লোয়ার মিডল অর্ডার ব্যাটার ডারউইস রাসুলি রান আউটে কাটা পড়েন। 

    জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান করতে পারে ঢাকা। ওপেনার সৌম্য সরকার ২১ রান করেন। চারে নেমে নাসির হোসেন ৩৩ বলে ২৪ রান করেন। তিনি উইকেট ধরে রাখলেও অন্য প্রান্তে যাওয়া আসার মিছিল লেগে ছিল। অ্যালেক্স বাকে ১৩ ও নুরুজ্জামান খান ১৮ রানে আউট হলে লজ্জার হারে আসর শেষ হয় ঢাকার। 

    চট্টগ্রামের হয়ে দুর্দুান্ত বোলিং করেছেন কার্টুইস কাম্পার ও মৃত্যুঞ্জয় চৌধুরী। কাম্পার ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন তিন উইকেট। মৃত্যুঞ্জয় ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন দুই উইকেট। জিয়াউর রহমান ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে দুই উইকেট দখল করেন। এছাড়া শুভাগত হোম ও নাহিদুজ্জামান একটি করে উইকেট নেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ