ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • আজ সাত পাকে বাঁধা পড়বেন সিদ্ধার্থ-কিয়ারা

    আজ সাত পাকে বাঁধা পড়বেন সিদ্ধার্থ-কিয়ারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) রাজস্থানের জয়সালমিরের বিলাসবহুল সূর্যগড় প্রাসাদের হাভেলিতে বিকাল থেকে সন্ধ্যার মাঝে কোনো এক সময় তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হবে।

    তাদের বিয়ে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। এরপরেও মঙ্গলবার ভোরে ফাঁস হয়েছে সিদ্ধার্থ-কিয়ারার হলুদের অনুষ্ঠানের অন্দরসজ্জার ভিডিও।

    ভিডিও ফাঁসের পরে আরো সচেতন হয়ে গেছেন প্রহরীরা। তারা অতিথিদের সকলের মোবাইল ফোন একটি ব্যাগে ভরে দিচ্ছেন যেন কেউ ছবি তুলতে কিংবা ভিডিও করতে না পারে।

    সোমবার হয়েছে সিদ্ধার্থ-কিয়ারার সংগীতের অনুষ্ঠান। জানা গেছে, হবু বর-কনেসহ অতিথিরা মন খুলে নেচেছেন সেখানে।

    সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে থাকছে ১০টি দেশের ১০০টিরও বেশি খাবার। অতিথিদের মনোরঞ্জনের জন্য থাকছে আরো নানা পরিবেশনা।

    ১২ ফেব্রুয়ারি মুম্বাইতে সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনের আয়োজন করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ