ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • ওমরাহ শেষে দেশে সাকিব

    ওমরাহ শেষে দেশে সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিপিএল চলাকালেই ওমরাহ করতে সৌদি আরব গিয়েছিলেন সাকিব আল হাসান। ফরচুন বরিশালের অধিনায়ক ওমরাহ শেষ করে দেশে ফিরেছেন।

    খুলনা টাইগার্সের বিপক্ষে ৩ ফেব্রুয়ারি নিজেদের সবশেষ ম্যাচ খেলে বরিশাল। ৭ ফেব্রুয়ারির আগে তাদের কোনো ম্যাচ ছিল না। ফাঁকা সময়টাতেই ওমরাহ করতে চলে যান সাকিব।

    ওমরাহ শেষ করে সোমবার সকালে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

    মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ বরিশালের। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। সব ঠিক থাকলে এ ম্যাচে খেলবেন সাকিব।

    ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বরিশাল। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত হয়েছে তাদের। আগামী শুক্রবার ‍খুলনার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে দলটি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ