ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • ছক্কা হাঁকিয়ে চন্দরপলের ডাবল সেঞ্চুরি

    ছক্কা হাঁকিয়ে চন্দরপলের ডাবল সেঞ্চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বুলাওয়েতে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন তেজনারায়ণ চন্দরপল। সোমবার তৃতীয় দিনে ব্র্যাথওয়েটের সঙ্গে ওপেনিং জুটিতে রেকর্ড গড়ার পর ডাবল সেঞ্চুরিও পেয়ে গেছেন ক্যারিবীয় এ ওপেনার।

    ব্যক্তিগত ১৯৯ রানে তখন দাঁড়িয়ে চন্দরপল। মাসাকাদজার ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেন দুইশ। ওয়েস্ট ইন্ডিজের দশম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবলে রূপ দিলেন চন্দরপল। উল্লেখ্য, তেজনারায়ণ চন্দরপল ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপলের ছেলে। এই ইনিংসে বাবাকে ছাড়িয়ে গেছেন তিনি। টেস্টে শিবনারায়ণের সর্বোচ্চ ইনিংস ছিল ২০৩ রানের। ছেলের স্কোর ২০৭, নট আউট।

    ২৮৬ বলে সেঞ্চুরি করেন চন্দরপল। আর ডাবল সেঞ্চুরি করতে তিনি খরচ করেছেন ৪৬৫ বল। তার ইনিংসে ছিল ১৬টি চার ও তিনটি ছক্কার মার। ৬ উইকেটে ৪৪৭ রান করার পর ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। ২০৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন চন্দরপল।

    ওপেনিং জুটিতে চন্দরপল ৩৩৬ রানের রেকর্ড গড়েন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসে ওপেনিং জুটিতে এর আগে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্সের, ২৯৮ রান। ১৯৯০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন দুজন।

    মাসাকাদজার বলে বিদায় নেয়ার আগে ব্র্যাথওয়েট করেন ৩১২ বলে ১৮২ রান, ১৮টি চার। কাইল মায়ার্স ২০, জেসন হোল্ডার ১১ রান করেন। রেইফার, ব্লাকউড ও রোস্টন চেইজ ছুতে পারেননি দুই অঙ্কের রান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ