ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • এশিয়া কাপের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত মার্চে

    এশিয়া কাপের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত মার্চে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এই বছরের এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। কিন্তু সম্পর্ক বৈরি থাকায় ভারত যে সেখানে যাবে না সেটা আলোচনায় ছিল অনেক দিন। তাই নিরপেক্ষ ভেন্যু নিয়ে কথা চলছিল গত অক্টোবর থেকে। শনিবার বাহরাইনে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এ নিয়ে সভায় বসলেও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। বিষয়টি ঝুলে গেছে আগামী মার্চ পর্যন্ত। নতুন সভার পরই বোঝা যাবে পাকিস্তান এশিয়া কাপ আয়োজন করতে পারবে কিনা।

    এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় গত অক্টোবরে। এসিসি প্রেসিডেন্ট ও ভারতীয় ক্রিকেট বোর্ড সাধারণ সম্পাদক জয় শাহ তখন বলেছেন, এবারের আসরটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। যেহেতু ভারত পাকিস্তান সফর করতে পারবে না।

    কিন্তু গত শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান নাজাম শেঠিও একভাবে হুমকি দিয়েছেন জয় শাহকে। শেঠি বলেছেন, ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে তাহলে পাকিস্তানও এই বছরের ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।

    সার্বিকভাবে তাই একটা অচলাবস্থার তৈরি হয়েছে। সেটি নিরসনে আইসিসিরও একটা হস্তক্ষেপ প্রয়োজন হবে। কারণ মার্চে আইসিসি, এসিসির সভা পর পর অনুষ্ঠিত হওয়ার কথা। প্রয়োজনে পাকিস্তানের সরকারকেও হয়তো এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হতে পারে।    

    জানা গেছে, এসিসির সব সদস্যের সরকারের কাছ থেকে নিজেদের অবস্থান জানতে চাওয়া হয়েছে যে, তারা পাকিস্তান সফর করতে পারবে কিনা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ