ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • আবারও সত্য ঘটনার সিনেমায় মিম

    আবারও সত্য ঘটনার সিনেমায় মিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২২ সালে নিজেকে এক অনন্য অবস্থানে নিয়ে গিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম। ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় তার অনবদ্য অভিনয় এখনও তার ভক্তদের মনে দাগ কেটে রেখেছে।

    বিশেষ করে বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে নির্মিত পরাণ সিনেমায় তার অনন্যা চরিত্রটি দেশব্যাপী দারুণ আলোচিত ছিল। আবারও সত্য ঘটনা অবলম্বনে পর্দায় আসবেন এ অভিনেত্রী। তার এবারকার চরিত্রটি ইয়াসমিনের।
    সিনেমার প্লট ২৮ বছর আগের। ১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরে কিশোরী ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত ছিলেন কয়েকজন পুলিশ সদস্য। তাদের বিরুদ্ধে আন্দোলন করেন দিনাজপুরের বিক্ষুব্ধ জনতার। তাদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ, এতে নিহত হন সাতজন। এরপর থেকেই দিনাজপুরে পালিত হয়ে আসছে ‘ইয়াসমিন হত্যা দিবস’। সারা দেশে ২৪ আগস্ট পালিত হয় ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’।

    ছবিটি পরিচালনা করবেন সুমন ধর। সিনেমার নাম ‘আমি ইয়াসমিন বলছি’। মিম সম্প্রতি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

    এ ব্যাপারে মিম বলেন, এখন প্রচুর কাজের প্রস্তাব পাচ্ছি। কাজ হাতে নিতে চিন্তা-ভাবনা করছি। কয়েকমাস ধরেই সিনেমাটি নিয়ে কথা হচ্ছিল। পাণ্ডুলিপি পড়ে আমি আবেগ ধরে রাখতে পারিনি। ঘটনাটি হৃদয়স্পর্শী। সে জন্যই যুক্ত হলাম।

    জানা গেছে, আগামী এপ্রিলে সিনেমাটি শুরু হতে পারে। গল্পের প্রয়োজনে এর অর্ধেক শুটিং হবে দিনাজপুরে। বাকি অর্ধেক ঢাকায়।

    পরিচালক সুমন জানিয়েছেন, ইয়াসমিনের পরিবারের কাছ থেকে এ ব্যাপারে অনুমতি পেতে দুই বছর লেগেছে। সিনেমায় ইয়াসমিনকে দেখা গেলে মানুষ তাকে মনে করবে। এ বিষয়গুলো নিয়ে আলোচনার পর ইয়াসমিনের মা অনুমতি দেন। পরে চিত্রনাট্যের কাজ শুরু হয়।

    পরাণের পাশাপাশি দামাল সিনেমায়ও দুর্দান্ত অভিনয় করেছেন মিম। এখন তিনি আছেন পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়। কাজ করছেন টলিউড মহাতারকা জিতের সঙ্গে ‘মানুষ’ নামে একটি সিনেমায়। এর পরিচালক সঞ্জয় সমদ্দার।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ