ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ‘বিএনপির ১০ দফা দাবি অবাস্তব-মূল্যহীন’

    ‘বিএনপির ১০ দফা দাবি অবাস্তব-মূল্যহীন’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি ১০ দফা দাবি আদায়ের জন্য যে আন্দোলন করছে তা অবাস্তব ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।  

    তিনি বলেন, বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার হবে না, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে।

      
    শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার কাচিয়ার পরানগঞ্জ, পাকার মাথা ও ইলিশা জংশনসহ বেশ কয়েকটি স্থানে পথসভায় তিনি একথা বলেন।

    তিনি আরও বলেন, নির্বাচন হবে সংবিধান অনুসারে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের কোনো সম্ভাবনা নেই। বিএনটির দাবি অবাস্তব যার কোনো মূল্য নেই।

    তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা ইতিহাসে বিরল। এ দেশ আন্তর্জাতিক বিশ্বে উন্নয়ন ও মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে।

    যে কারণে বিশ্বের মানুষ বাংলাদেশকে সম্মানের চোখে দেখে। তাই বাংলার ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।

    ভোলা সদর আসনের সংসদ সদস্য জাতীয় নেতা তোফায়েল আহমেদ ৫ দিনের সফরে তার নির্বাচনী এলাকা ভোলায় আসেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও পথসভা করে ব্যস্ত সময় পার করছেন।

    তোফায়েল আহমেদ আরও বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে যা সারা দেশে সরবরাহ করা হবে, পাশাপাশি ভোলা-বরিশাল ব্রিজ হবে। এ জেলা হবে অর্থনৈতিক জোন।

    এ সময় তার সঙ্গে ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ