ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

    নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজনীতিবিদ হিসেবে বলব বিএনপির নির্বাচনে আসা উচিত। তবে তারা যদি নির্বাচন বর্জন করে সেটি তাদের নিজস্ব ব্যাপার। তবে নির্বাচন ছাড়া দেশে ক্ষমতার পরিবর্তন হবে না।

    বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে ‘হ্যালো পুলিশ মানিকগঞ্জ’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি যদি ষড়যন্ত্র বা অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসতে চায় তাহলে তা অসম্ভব। কারণ ভোট ছাড়া আর কোনো উপায় নেই এ দেশের শাসনভার নেওয়ার।

    বিএনপিকে বাধা দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোথায় বাধা দিয়েছি? তারা প্রতিটি জেলা ও বিভাগে সভা করছে। এখন আবার মানুষের রাস্তাঘাট বন্ধ করে পদযাত্রা শুরু করেছে।

    আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি রাজনৈতিক কর্মকান্ড করুক তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষের অসুবিধা সৃষ্টি করলে, ধ্বংসাত্মক কিছু করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।

    এসময় মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম আজাদ খানের সভাপতিত্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ