ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ৬ দিনে শাহরুখের সিনেমার আয় ৭৪৫ কোটি

    ৬ দিনে শাহরুখের সিনেমার আয় ৭৪৫ কোটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে এটি। আর ৬ষ্ঠ দিনে গিয়ে সিনেমাটি প্রায় সাড়ে ৭০০ কোটি টাকা আয় করেছে।

    বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, ৬ষ্ঠ দিন পর্যন্ত শুধু ভারতে পাঠান আয় করেছে ৩৬৫ কোটি ৭৩ লাখ রুপি। বিদেশে আয় করেছে ২০৬ কোটি ৭৮ লাখ রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৫৭২ কোটি ৫১ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ৭৪৫ কোটি ৬৬ লাখের বেশি।

    সোমবার (৩০ জানুয়ারি) এক টুইটে বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ বলেন— ‘বক্স অফিসে ‘পাঠান’ সিনেমার সুনামি বইছে। এটা অকল্পনীয়, অবিশ্বাস্য!’

    ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

    ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ