ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পাঠানের পর আসছে শাহরুখের ‘জাওয়ান’

    পাঠানের পর আসছে শাহরুখের ‘জাওয়ান’
    জাওয়ানের দৃশ্যে শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বক্স অফিসে ‘পাঠান’চলছে ঝড়। গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত এই ছবি। পাঠান-এর হাত ধরে চার বছর পর বড় পর্দায় কামব্যাক করেছেন বলিউড বাদশাহ। বক্স অফিসে তুমুল ব্যবসা করছে ছবি। চলতি বছর মুক্তি অপেক্ষায় রয়েছে তার আরও দুটি ছবি। ‘পাঠান’-এর পাশাপাশি ‘জাওয়ান’ এবং ‘ডানকি’-র ঘোষণা আগেই সেরেছে।

    ‘জাওয়ান’-এর পরিচালক জনপ্রিয় দক্ষিণী পরিচালক অ্যাটলি। ইতোমধ্যেই দফায় দফায় ছবির শুটিং সেরেছেন শাহরুখ খান। একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ১ ফেব্রুয়ারি ‘জাওয়ান’-এর পরবর্তী শিডিউলের শুটিং শুরু করবেন শাহরুখ। বেশ কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে ছবিতে। সেগুলোরই শুটিং সারবেন তিনি। অভিনেত্রী সানিয়া মালহোত্রাও যোগ দেবেন শুটিংয়ে। 

    ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করছেন বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণির মতো তামিল ইন্ডাস্ট্রির তাবড় তাবড় তারকারা। 

    জানা গেছে, ছবিতে অভিনেতা বিজয় এবং দীপিকা পাড়ুকোনকে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে। ২ জুন, ২০২৩-এ বড়পর্দায় আসতে চলেছে ‘জওয়ান’। হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে ছবিটি।

    ছবির ফার্স্ট লুকেই স্পষ্ট অ্যাকশনে ভরপুর ছবি হতে চলেছে জাওয়ান। ছবির পোস্টারে দেখা গেছে শাহরুখের মুখের অর্ধেক অংশ ব্যান্ডেজ দিয়ে ঢাকা। তার হাতেও ব্যান্ডেজ বাঁধা। লাল শার্টের সঙ্গে জলপাই রঙের প্যান্ট পরেছেন শাহরুখ। অভিনেতার চাহনি শিহরণ জাগাচ্ছে।

    শাহরুখের কথায়, “এই ছবি নিয়ে বেশি কিছু বলতে পারব না,কারণ এখনও অনেকটা পথচলা বাকি। তবে এইটুকু বলব অভিনেতা হিসেবে দারুণ উপভোগ করছি। আমি এই ধরনের ছবি আগে করিনি। অ্যাটলিকে নিয়ে নতুন করে কী বলব, সবাই ওর কাজ দেখেছে। আমি খুব উত্তেজিত।”

    গত বছর খবর চাউর হয়েছিল, শুটিং শেষ হওয়ার আগেই বড়সড় সাফল্য ‘জাওয়ান’-এর ঝুলিতে।

    জানা গেছে, ছবির ডিজিট্যাল স্ট্রিমিং রাইটস বিকোল নেটফ্লিক্সের কাছে। মোটা অংকের চুক্তিতে ‘জাওয়ান’-এর স্বত্ব কিনে নিয়েছে এই ওটিটি জায়ান্ট।

    বলিউড লাইফ জানিয়েছে, ১২০ কোটি রুপির জাওয়ান-এর ওটিটি রাইট কিনেছে নেটফ্লিক্স। যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এ নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি। পরিচালক অ্যাটলির এই ছবিতে শাহরুখের নায়িকা দক্ষিণী সুন্দরী নয়নতারা।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ