ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • আওয়ামী লীগের শক্তি দেশের উন্নয়ন : কৃষিমন্ত্রী

    আওয়ামী লীগের শক্তি দেশের উন্নয়ন : কৃষিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড আওয়ামী লীগের শক্তি বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

    তিনি বলেন, ‘আমাদের শক্তি দেশের উন্নয়ন। আমাদের শক্তি এ দেশের জনগণ। আওয়ামী লীগের শেকড় জনগণের গভীরে। কোনো হুমকিকে আওয়ামী লীগ ভয় পায় না।’

    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

    উন্নয়ের দিক তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা বলেছিলেন, পদ্মা সেতু নিজের টাকায় হবে। বহু মানুষ বলেছে পদ্মা সেতু হবে না। খালেদা জিয়া বলেছেন, পদ্মা সেতু ভেঙে পড়বে। পদ্মা সেতু থেকে এখন প্রতিদিন কোটি কোটি টাকা আয় হচ্ছে।’

    বিএনপিকে উদ্দেশ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘বিএনপি আগেও আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। এখনও আন্দোলন করছে। একবার দেয় ১০ দফা, আরেকবার দেয় ২৭ দফা। তারা বলেছিল ১০ তারিখ থেকে খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলবে। এখনও শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন।’

    বিএনপির কোনো আন্দোলনই সফল হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সব আন্দোলন মোকাবিলা করবে।’

    মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন একই ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা। আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ