ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বিকল্প ধারার মেজর মান্নানের বিরুদ্ধে দুদকের আরও এক মামলা

    বিকল্প ধারার মেজর মান্নানের বিরুদ্ধে দুদকের আরও এক মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, তার স্ত্রী উম্মে কুলসুম মান্নান ও তাদের দুই মেয়েসহ ১২ জনের বিরুদ্ধে আরও একটি মামলার দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ৩৬ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ৪৭ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

    মেজর মান্নান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান।  
    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) অনুসন্ধান কর্মকর্তার আবেদন বিবেচনায় নিয়ে কমিশন মামলাটি অনুমোদন করলে সংস্থাটির উপ-পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করবেন।

    কমিশনের অনুমোদন দেওয়া মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিদের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে ম্যাক্সনেট অনলাইনের স্বত্তাধিকারী মো. রইস উদ্দিনের নামে ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে সুদাসলে ৩৬ কোটি ৪৯ লাখ ৩১ হাজার টাকা আত্মসাৎ করেছেন মান্নান ও সংশ্লিষ্ট আসামিরা।  

    মামলার অন্য আসামিরা হলেন-
    মেজর মান্নানের দুই মেয়ে বিআইএফসির সাবেক পরিচালক তানজিলা মান্নান ও তাজরিনা মান্নান, বিআইএফসির পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, এএমএম জাহাঙ্গীর আলম, রইস উদ্দিন আহমেদ, সাবেক পরিচালক আরশাদ উল্লাহ, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি আহমেদ করিম চৌধুরী এবং সাবেক সিনিয়র অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন ও মো. মোস্তাফিজুর রহমান।  

    এর আগে গত বছরের ১৮ ডিসেম্বরে প্রায় সাড়ে ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

    একই বছরের ১ ডিসেম্বর মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজের মালিক রিজিয়া সুলতানার নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ১৬ কোটি টাকা ঋণ বিতরণ করার মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগ এনে একটি মামলা দায়ের করে দুদক।  এখন পর্যন্ত আবদুল মান্নানসহ একাধিক ব্যক্তিকে আসামি করে মোট ছয়টি মামলা দায়ের করেছে দুদক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ