ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • টি-২০’র বর্ষসেরা হলেন সূর্যকুমার

    টি-২০’র বর্ষসেরা হলেন সূর্যকুমার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদবকে বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হিসেবে নির্বাচিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। গত বছর টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ রান করায় বুধবার তাকে সেরা ঘোষণা করা হয়েছে।  

    সূর্যকুমার প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে এক হাজার বা তার বেশি রান করেছেন। ৩১ ইনিংসে গত বছর ৪৬.৫৬ গড়ে তিনি এক হাজার ১৬৪ রান করেছেন। পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে হটিয়ে টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেছেন।   

    পুরস্কার নিয়ে সূর্যকুমার বলেছেন, ‘খুবই ভালো লাগছে। ২০২২ সাল অসাধারণ কেটেছে। কিছু ইনিংস খেলেছি যা আমি নিজেও দারুণ উপভোগ করেছি। যদি এর মধ্যে একটিকে বেছে নিতে বলা হয়, আমি আমার প্রথম সেঞ্চুরির ইনিংসটির কথা বলবো। কারণ প্রথম সেঞ্চুরি সবসময় বিশেষ। আশা করছি, আমার ব্যাট থেকে ওমন আরও ইনিংস আসবে।’ 

    সূর্যকুমার যাদব এরই মধ্যে টি-২০ ফরম্যাটে তিনটি সেঞ্চুরি করে ফেলেছেন। এর মধ্যে দুটি সেঞ্চুরি তিনি গত বছর করেছেন। এছাড়া নয়টি অর্ধশতক পেয়েছেন তিনি। টি-২০ বিশ্বকাপেও তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন। ছয় ইনিংস খেলে তিনটি ফিফটি পেয়েছিলেন ডানহাতি এই ৩৬০ ডিগ্রী খ্যাত ব্যাটার। বিশ্বকাপে তার স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৮।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ