ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • স্ত্রীর মামলার পর দল থেকে বাদ শামি!

    স্ত্রীর মামলার পর দল থেকে বাদ শামি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ইন্দোরে মঙ্গলবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ভারত। সিরিজের শেষ ম্যাচে ভারতের দলে ছিলেন না মোহাম্মদ শামি। তার বদলে ভারতের একাদশে জায়গা মিলেছে উদীয়মান তারকা উমরান মালিকের। 

    সিরিজের শেষ ম্যাচে ভারত মাঠে নামার একদিন আগে সোমবার শামির বিরুদ্ধে ঘরোয়া নির্যাতন মামলার রায় দেয় আলিপুর জেলা ও দায়রা আদালত। এই ঘটনার ২৪ ঘটনার মধ্যেই দল থেকে বাদ ডানহাতি এ পেসার। ধারণা করা যাচ্ছে, মামলার রায়ের কারণে একাদশ নির্বাচনে প্রভাব পড়েছে।    

    ২০১৮ সালে শামির কাছে খোরপোষ হিসেবে সাত লাখ টাকা দাবি করেছিলেন হাসিন। মেয়ের পড়াশোনার খরচ চালাতে আরও ৩ লাখ টাকা চেয়েছিলেন তিনি। প্রথমে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। তাই এতদিন ভারতের এই ফাস্ট বোলারকে কোনো খোরপোষ দিতে হতো না। এরপর আবার আদালতে আবেদন করেন মডেল-অভিনেত্রী হাসিন। দীর্ঘদিন লড়াই চালানোর পরে অবশেষে জয় পেলেন হাসিন। 

    পাঁচ বছর লড়াইয়ের পর অবশেষে সে মামলায় জিতলেন হাসিন। বিবাহ বিচ্ছেদ মামলায় মাসে ১ লাখ ৩০ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোষ দিতে সোমবার (২৩ জানুয়ারি) মোহাম্মদ শামিকে নির্দেশ দিয়েছেন আদালত।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ