ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • জিয়া আবেদন করে বাকশালের সদস্য হয়েছিল: ওবায়দুল কাদের

    জিয়া আবেদন করে বাকশালের সদস্য হয়েছিল: ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পকিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বাকশাল নিয়ে কথা বলে? এটা জাতীয় দল, কৃষক শ্রমিক আওয়ামী লীগ। 

    এ দলে বঙ্গবন্ধুর কাছে জিয়াউর রহমান দরখাস্ত করে সদস্য হয়েছিলো। এর প্রমাণ আছে। সেই দল নিয়ে বিএনপি কথা বলে। তিনি বলেন, কৃষক শ্রমিক আন্দোলন করেছিলো তাদেরকে আপনারা তাদের গুলি করে হত্যা করেছিলেন। কৃষক শ্রমিককে বিএনপির পছন্দ নয়।

    আজ ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। 

    ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা হঠাৎ করে আশার কোন গল্প নয়। স্বাধীনতা লাখো শহীদের রক্ত, মা-বোনেট সম্ভ্রম, বিনিময়ে আশা এক সংগ্রামের নাম। স্বাধীনতা একদিনে আসেনি, হাজার বছরের আন্দোলন সংগ্রাম আর লড়াইয়ের মাধ্যমে এসেছে। পাকিস্তানের বিরুদ্ধে ২৩ বছর সংগ্রাম করে এদেশের স্বাধীনতা এসেছে। 

    বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, এটা পাল্টাপাল্টি কর্মসূচি নয়। এটা গণঅভ্যুত্থানের কর্মসূচি। বিএনপি এসব দিবস পালন করে না। আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপির কেনো অন্তর জ্বালা?

    তিনি বলেন, মির্জা ফখরুল লাল কার্ড দেখাতে গিয়ে শূন্য হাতে ফিরলো। সরকার পতন আন্দোলন, ৫৪ দল, ১০ দফা, তত্বাবধায়ক সরকার সবই ভুয়া। বিএনপির হাঁকডাক, লোটাকম্বল, মশার কয়েল, ৭ দিন আগ থেকে সমাবেশের প্রস্তুতি সবই ব্যর্থ। বিএনপি সোহরাওয়ার্দী আন্দোলন না করে গরুর হাটে আন্দোলন করেছে। বিএনপির আন্দোলন থেকে জোয়ার থেকে ভাটার দিকে যাচ্ছে। ভুয়া জোটের মাধ্যমে গঠন করা বিএনপি ভুয়া, তাদের জনগণ বিশ্বাস করে না।

    বিএনপি এখন পথ হারা পথিকের মতো দিশেহারা। মাত্র সূচনা করেছি আমরা, খেলা এখনো শুরু করিনি আমরা। খেলা শুরু করলে কোথায় যাবে? বিএনপির আন্দোলনের নেতা ছাড়া কোনো জনগণ নেই।

    এ সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে দ্রুত কমিটি প্রদানের নির্দেশ দেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ