ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • আওয়ামী লীগ সব সময় দেশের উন্নয়নে কাজ করে : নানক

    আওয়ামী লীগ সব সময় দেশের উন্নয়নে কাজ করে : নানক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যুবলীগের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বগুড়ার সার্বিক উন্নয়নে নৌকায় ভোট দিন। বঙ্গবন্ধুর মার্কা নৌকা মার্কা, শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা, উন্নয়নের মার্কা নৌকা মার্কা। আওয়ামী লীগ সব সময় দেশের উন্নয়নে কাজ করে। মানুষের ভাগ্যের পরিবর্তন করে। টানা তিন বারের প্রধানমন্ত্রী থাকাবস্থায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয় কর্ণফুলী টানেল থেকে শুরু করে পদ্মা সেতু, মেট্রোরেলসহ বাংলাদেশকে ডিজিটাল দেশ হিসেবে উপহার দিয়েছেন। 

    তিনি আরো বলেন, বগুড়ার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। কারণ বিগত দিনে যারা বগুড়া সদরের সংসদ সদস্য হয়েছেন তারা শুধু নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছেন। বগুড়াবাসীর জন্য কিছুই করেননি। কারণ তাদের মধ্যে অনেক সংসদ সদস্য টাকার বিনিময়ে ভাড়া করে বগুড়া সদরের প্রতিনিধি হয়েছিলেন। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা হাতে নিয়েছেন। সেই স্মার্ট বাংলাদেশ বির্নিমানে বগুড়াবাসীকে শরিক হতে হবে। বগুড়াকে উত্তরাঞ্চলের রাজধানী বলা হয়। 

    মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ উদ্যোগে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    সভায় সভাপতিত্ব করেন জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি সৈয়দ কবির আহম্মেদ মিঠু। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি টি জামান নিকেতা, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনকি সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান আরিফ প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ