ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • নাজিরপুর উপজেলা উপ-নির্বাচন ১৬ মার্চ 

    নাজিরপুর উপজেলা উপ-নির্বাচন ১৬ মার্চ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।  

    উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান এই তফসিল ঘোষণার তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সোমবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টায় নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার একটি আদেশ উপজেলা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে। এতে আগামী ১৬ মার্চ উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

    ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ২০ ফেব্রুয়ারি বাছাই এবং ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।

    গত ১ নভেম্বর নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অম্যুল রঞ্জন হালদার মৃত্যুবরণ করেন। তিনি উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুর পর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তফিজুর রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ