ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বিএনপির সমাবেশে বিভাগ ও মহানগরে যেসব কেন্দ্রীয় নেতা থাকবেন

    বিএনপির সমাবেশে বিভাগ ও মহানগরে যেসব কেন্দ্রীয় নেতা থাকবেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে ১০ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগরে সমাবেশ করবে বিএনপি।

    সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ২৫ জানুয়ারির কর্মসূচি সফল করার জন্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধায়ীসহ জনসাধারণের প্রতি আহ্বান জানান।

    এছাড়া বিবৃতিতে বিভাগীয় সদর ও মহানগরের সমাবেশ সমূহে যেসব কেন্দ্রীয় সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন তারা হলেন-
    ঢাকায় নয়াপল্টন সড়কে সমাবেশে প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি থাকবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস এবং বেগম সেলিমা রহমান।

    বরিশাল 

    প্রধান অতিথি: হিসেবে থাকবেন বাবু গয়েশ্বর চন্দ্র রায় সদস্য- জাতীয় স্থায়ী কমিটি-বিএনপি

    চট্টগ্রাম

    প্রধান অতিথি: আমির খসরু মাহমুদ চৌধুরী, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি-বিএনপি

    রাজশাহী

    প্রধান অতিথি: ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি-বিএনপি

    গাজীপুর

    প্রধান অতিথি: বরকত উল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান-বিএনপি

    কুমিল্লা

    প্রধান অতিথি: মো. শাহজাহান, ভাইস চেয়ারম্যান-বিএনপি

    সিলেট

    প্রধান অতিথি: ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান-বিএনপি

    ময়মনসিংহ 

    প্রধান অতিথি: শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান-বিএনপি

    রংপুর

    প্রধান অতিথি: অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান-বিএনপি

    ফরিদপুর

    প্রধান অতিথি: অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ভাইস-চেয়ারম্যান-বিএনপি

    খুলনা

    প্রধান অতিথি: নিতাই রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান-বিএনপি

    নারায়ণগঞ্জ

    প্রধান অতিথি: অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব-বিএনপি

    এছাড়া বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা সমগ্র কর্মসূচি সমন্বয় করবেন এবং সুবিধামত ইউনিটের কর্মসূচিতে উপস্থিত থাকবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ