ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • দুর্যোগ ঝুঁকি হ্রাসে পিরোজপুরে রেড ক্রিসেন্টের মহড়া

    দুর্যোগ ঝুঁকি হ্রাসে পিরোজপুরে রেড ক্রিসেন্টের মহড়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্যোগ ঝুঁকি হ্রাসে মহড়া করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট। সোমবার দুপুরে জার্মান রেড ক্রসের সহযোগিতায় এসডিএসসি প্রকল্পের আওতায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

    জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট চেয়ারম্যান সালমা রহমান হ্যাপির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাবেক ব্যবস্থাপনা পর্ষদ সদস্য আলহাজ্ব একেএমএ আউয়াল, জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা (অ. দা.) ও এনডিসি মোঃ কফিল উদ্দিন, জার্মান রেড ক্রসের হেড অফ অফিস গৌরব রায়, পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শামসুজ্জোহা, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, ইকবাল মাসুদসহ আরো অনেকে।

    এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ১২টি বিদ্যালয়ের শিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষার্থী স্থানীয় জনসাধারণ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    মহড়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট অংশগ্রহণকারীদের নিয়ে বিভিন্ন দুর্যোগে ঝুঁকি হ্রাসে করনীয় সম্পর্কে সকলকে অবহিত করে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ