ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মঠবাড়িয়ায় অস্ত্র, বিস্ফোরকসহ ১৪ টি মামলার পলাতক আসামী আটক

    মঠবাড়িয়ায় অস্ত্র, বিস্ফোরকসহ ১৪ টি মামলার পলাতক আসামী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় এলিট ফোর্স র‌্যাপিট একশণ ব্যাটালিয়ান (র‌্যাব)-৮ অভিযান চালিয়ে অস্ত্র, বিস্ফোরক, মাদকসহ ১৪ টি মামলার পলাতক আসামী জুয়েল শেখ (৩৮) কে আটক করেছে। 

    র‌্যাব-৮ এর একটি বিশেষ টিম রোববার (২২ জানুয়ারি) রাতে মঠবাড়িয়া-তুষখালী সড়ক (উপজেলা পরিষদ এলাকা) এলাকায় অভিযান চালিয়ে জুয়েল শেখকে আটক করেন। আটককৃত জুয়েল শেখ মঠবাড়িয়া উপজেলার ১১ নং বড় মাছুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ইউপি সদস্য ও ওই এলাকার মৃত. মো. খলিলুর রহমান শেখ এর ছেলে। আটকের পর জুযেল শেখকে রোববার রাতেই মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাপিট একশণ ব্যাটালিয়ান র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মো. জাহাঙ্গীর আলম এসকল তথ্য নিশ্চিত করেছেন।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, জুয়েল শেখ রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ্য দিন প্রেফতার এড়িয়ে পালিয়ে ছিলো। 

    জুয়েলকে আটকের পর র‌্যাব-৮ এর সদস্যরা রোববার রাতে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মঠবাড়িয়া থনায় অস্ত্র, বিস্ফোরক, মাদকসহ ১৪ টি মামলা রয়েছে। বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার (২৩ জানুয়ারি) সকালে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্ররণ করা হয়। বিজ্ঞ বিচারকি হাকিম মো. কামরুল আজাদ জুয়েল শেখকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

    র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মো. জাহাঙ্গীর আলম জানান, থানা পুলিশ, ডিবি পুলিশ ও বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর পাশপাশি র‌্যাব সদস্যরাও সকল প্রকার অপরাধ দমনে এবং অপরাদীদের আইনের আওতায় আনতে নিরলস ভাবে কাজ করছেন। দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।  
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ