ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত ভারতের

    দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত ভারতের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলংকার পর নিউজিল্যান্ড। পরপর দুটি ওয়ানডে সিরিজ জিতল ভারত। শ্রীলংকাকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর নিউজিল্যান্ডকেও ধবল ধোলাইয়ের পথে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। 

    নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে টানা জয়ে সিরিজ নিশ্চিত করেছে ভারত। সিরিজের প্রথম ম্যাচে শুভমান গিলের ডাবল সেঞ্চুরিতে ৩৪৯ রান করেও জয় ছিনিয়ে নিতে ঘাম ঝরাতে হয় রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে। ১২ রানের জয় পেলেও মাইকেল ব্রেসওয়েলের ৭৮ বলের ১৪০ রানের টর্নেডো ইনিংসে পরাজয়ের শঙ্কায় পরেছিল ভারত। 

    শনিবার ভারতের রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে সফরকারী নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। আগে ব্যাটিংয়ে নেমে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ৩৪.৩ ওভারে ১০৮ রানে অলআউট হয়। 

    টার্গেট তাড়া করতে নেমে রোহিত শর্মা (৫১) ও বিরাট কোহলির (১১) উইকেট হারিয়ে ২০.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ৮ উইকেটের জয়ে ৪০ রান করে অপরাজিত থাকেন আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি করা শুভমান গিল।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ