ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • ঢাকা- খুলনা রুটে স্টীমার সার্ভিস চালুর দাবী

    ঢাকা- খুলনা রুটে স্টীমার সার্ভিস চালুর দাবী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া থেকে ঢাকা ও খুলনা রুটে পুনরায় স্টীমার (রকেট) সার্ভিস চালু করার দাবীতে ভুক্তভোগী জন সাধারণের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার দুপুরের বড় মাছুয়া বলেশ্বর নদ তীরবর্তী স্টীমার ঘাট সংলগ্ন সড়কে অয়োজিত এ কর্মসূচিতে মঠবাড়িয়া, শরণখোলা, বামনা, পাথরঘাটা উপজেলার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক অংশগ্রহণ করেন।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, সাংবাদিক জুলফিকার আমীন সোহেল, ইসমাইল হোসেন হাওলাদার, ইউপি সদস্য মো. কাউয়ূম হাওলাদার, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আনোয়ার হোসেন, মৎস্যজীবী লীগ নেতা মো. আলমগীর হোসেন, শ্রমিক নেতা ডালিম ফিটার, আলমগীর কবির, যুবলীগ নেতা নিয়াজ আহম্মেদ ওমর প্রমূখ।

    বক্তরা বলেন, অধিকাংশ স্টীমারের স্টাফ ও ঘাট টিকেট মাস্টার কৌশলে টাকা আত্মসাৎ করে সরকারের এ বিশেষ সেবা সার্ভিসকে যুগ-যুগ ধরে লোকসান দেখিয়ে আসছিল। যে কারণে গত প্রায় ৫ মাস আগে নৌ-পথের সরকারি নিরাপদ ও জনপ্রিয় সার্ভিসটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করতে বন্ধ বাধ্য হয়েছে। বক্তরা সেই সকল দোষিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনাসহ পুণরায় স্টীমার সার্ভিস চালু করতে স্থানীয় সংসদ সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ