ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • মুক্তি পেল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

    মুক্তি পেল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুক্রবার রাজধানীসহ দেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জনপ্রিয় নায়িকা পরীমণি ও সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির মাধ্যমে দীর্ঘ বিরতি কাটিয়ে রুপালি পর্দায় ফিরলেন পরীমণি।

    বসুন্ধরা নুডলস নিবেদিত সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। খ্যাতিমান লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হয়েছে এটি। পরীমণি ও সিয়াম আহমেদ ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আজাদ আবুল কালাম, আবু হুরায়রা তানভীরসহ প্রায় ২০ জন শিশুশিল্পী।

    সিনেমাটি ঢাকায় দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং মল (পান্থপথ), এসকেএস টাওয়ার (মহাখালী), সীমান্ত সম্ভার (ধানমন্ডি), সনি স্কয়ার (মিরপুর), বঙ্গবন্ধু আর্মি স্টেডিয়াম (বিজয় সরণি), শ্যামলী সিনেমা, ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), চিত্রামহল (বংশাল) ও মধুমিতা (মতিঝিল) সিনেমা হলে।
    এছাড়া চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্স, সিলভার স্ক্রিন, সুগন্ধা সিনেমা, সিলেটের গ্র্যান্ড সিলেট, রাজশাহীর স্টার সিনেপ্লেক্স, যশোরের মনিহার সিনেমা ও খুলনার লিবার্টি সিনেমা হলে মুক্তি পাবে সিয়াম-পরীর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ