ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • স্বাস্থ্যকর্মীর হাতে শ্লীলতাহানীর শিকার কলেজ ছাত্রী

    স্বাস্থ্যকর্মীর হাতে শ্লীলতাহানীর শিকার কলেজ ছাত্রী
    আটককৃত আরিফ মোল্লা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় এক উপজেলা স্বাস্থ্য সহকারীর হাতে কলেজ ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে । এসময়  স্থানীয়রা ওই স্বাস্থ্য কর্মীকে মারধর করে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে ওই স্বাস্থ্য কর্মীকে উদ্ধার করেন। মঙ্গলবার উপজেলার পশ্চিম রাজিহার এলাকার নলিনী মন্ডলের ঘরে এ ঘটনা ঘটে।

    অভিযুক্ত স্বাস্থ্য সহকারী আরিফ মোল্লা উপজেলার রাজিহার ইউনিয়নের বসুন্ডা গ্রামের মৃত লেহাজ উদ্দিন মোল­ার ছেলে। এ ঘটনায় ভূক্তোভোগি ওই শিক্ষার্থীর বাবা বাদী আগৈলঝাড়া থানায় স্বাস্থ্য কর্মী আরিফ মোল্লাকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন যার নং -৫।  

    এদিকে শ্লীলতাহানীর শিকার ওই ছাত্রীর বক্তব্য শুনে থানা পুলিশকে চব্বিশ ঘন্টার মধ্যে চার্জশীট দাখিলের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন। সত্যতা নিশ্চিত করেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার। মামলা সূত্রে জানা গেছে , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে কর্মরত স্বাস্থ্য সহকারী মোঃ আরিফ মোল্লা  মঙ্গলবার সকালে শিশুদের ভিটামিন এ-প্লাস খাওয়ানোর জন্য পশ্চিম রাজিহার কেন্দ্রে যাচ্ছিল। 

    হঠাৎ বৃষ্টি নামলে পশ্চিম রাজিহার রাস্তার পাশে নলিনী মন্ডলের ঘরে দৌড়ে আশ্রয় নেয় আরিফ মোল্লা । এসময় নলিনী রঞ্জনের কলেজ পড়ুয়া মেয়েকে ঘরে একা পেয়ে তার শ্লীলতাহানী ঘটায় আরিফ। এসময় ওই কলেজ ছাত্রীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আরিফকে মারধর করে আটকে রাখে। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরূদ্ধ আরিফ মোল্লাকে উদ্ধার ও  শ্লীলতাহানীর শিকার ছাত্রী ও তার বাবা মা’সহ তাদেরকে থানায় নিয়ে আসে পুলিশ। 

    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার বলেন, থানায় বসে শ্লীলতাহানীর শিকার ওই ছাত্রীর বক্তব্য শোনেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার স্যার মোঃ শাহজাহান হোসেন (প্রশাসন)। এ সময় তিনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মামলায় চার্জশীট দাখিলের জন্য নির্দেশনা প্রদান করেন। পরে মঙ্গলবার  দুপুর দিকে  অভিযুক্ত আরিফ মোল্লাকে গ্রেফতার দেখিয়ে পুলিশ প্রহরায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

    উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএএফপিও) ডাঃ বখতিয়ার আল মামুন বলেন, বিষয়টি জেলা সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ