ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • চলে গেলেন কিংবদন্তি এই অভিনেত্রী

    চলে গেলেন কিংবদন্তি এই অভিনেত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইতালির কিংবদন্তি অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা আর নেই। মঙ্গলবার রোমে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।  মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৯৫ বছর।

    পঞ্চাশ ও ষাটের দশকে ইউরোপিয়ান সিনেমার শীর্ষ আবেদনময়ী অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয় জিনাকে। একের পর এক চরিত্রে আলো ছড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়েছিলেন তিনি।

    গত বছরের সেপ্টেম্বরে শরীরে অস্ত্রোপচারের পর কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিল জিনাকে। হাসপাতাল থেকে বাসায় ফিরে বিশ্রামে ছিলেন। এর মধ্যেই খবর না ফেরার দেশে চলে গেছেন অভিনেত্রী।

    দীর্ঘ ক্যারিয়ারে ‘ব্রেড, লাভ অ্যান্ড ড্রিমস’, ‘ব্রেড, লাভ অ্যান্ড জেলাসি’, ‘দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল উইমেন’, ‘বিট দ্য ডেভিল’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন জিনা। ইউরোপিয়ান সিনেমার পাশাপাশি হলিউডি সিনেমায়ও দেখা গেছে তাকে।

    কয়েক দশক আগেই অভিনয় ছেড়েছেন জিনা। এরপর পা রাখেন আলোকচিত্রের জগতে। আলোকচিত্রী হিসাবে বেশ খ্যাতিও পান এক সময়ে। ১৯৭৩ সালে তার প্রথম আলোকচিত্রের বই প্রকাশিত হয়। যার নাম ‘ইটালিয়া মিয়া’। সেই গ্রন্থে ইতালির জনজীবনের কড়চাকে মূলত সাদা-কালোয় ধরে রেখেছিলেন জিনা। এক সময়ে রাজনীতির অঙ্গনেও প্রবেশ করেছিলেন তিনি।


    ১৯৬১ সালে গোল্ডেন গ্লোব পুরস্কার পান জিনা। ১৯৯৩ সালে লাভ করেন ফরাসি সরকারের সর্বোচ্চ সম্মান লিজিয়ঁ দ্য ন্যর। কিংবদন্তি এই অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন তার দীর্ঘদিনের সহশিল্পী, ইতালির আরেক কিংবদন্তি অভিনেত্রী সোফিয়া লরেন। শোক প্রকাশ করেছেন আরও অনেকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ