ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • গভীররাতে দশমিনায় জেলেকে গুলি 

    গভীররাতে দশমিনায় জেলেকে গুলি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনা নৌ-পুলিশ ফাঁড়ির দৃষ্টিসীমায় অজ্ঞাতের গুলিতে এক জেলে আহত হয়েছে। সোমবার গভীররাতে চরবুথাম-বাঁশবাড়িয়া গ্রাম মধ্যে তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে।  

    ভুক্তভোগী সূত্রে জানা যায়, গভীর রাতের জোয়ারে উপজেলার তেঁতুলিয়া নদীতে জাল ফেলে অপেক্ষা সময়ে একটি ট্রলার এগিয়ে আসে। কিছু বুঝে উঠার আগেই ওই ট্রলার থেকে গুলি করে। ডান পায়ে ও হাতে গুলিবিদ্ধ হয়ে জ্ঞান হারায় জেলে মো. তুহিন (৩০) ও সঙ্গী জেলে মো. তুহিনের সহদর শওকত এবং ভাগ্নে জাহিদুল। মো. তুহিন উপজেলার দশমিনা সদর ইউনিয়নের চরহাদি গ্রামের মেসলেম মৃধা ও চম্পা বেগম দম্পত্তির ছেলে। শওকত ও জাহিদুলের জ্ঞান ফিরে আসলে ভোরে মো. তুহিনকে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। 

    এ বিষয়ে জরুরী বিভাগের কর্তব্যরত ডা. অনিক মিত্র বলেন, এক্স-রে করার পরে মো. তুহিনের পায়ে ও হাতে শতাধিক পিলেটের সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হবে।  আহত মো. তুহিন জানায়, টাকা পয়সা মিল করতে পারিনাই, তাই এই হাসপাতালে আছি। টাকা মিল করে বরিশাল হাসাপাতালে যামু। 

    দশমিনা নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. আবু আবদুল্লাহ বলেন, গুলিতে জেলে আহত হবার বিষয়ে ওসি স্যার ফোন করার পর আমি দুজন ফোর্স পাঠিয়েছি। ঘটনাস্থল বাউফলের চরঅঢেল এলাকায় আমাদের ফোর্স পৌঁছালে আমাদের ফোর্স লক্ষ্য করে রেইন কোর্ট পরা অজ্ঞাতরা তাদেরও গুলি করেছে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ