ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • শাহরুখের ছবির অগ্রিম টিকিট কেটে নিচ্ছেন ৫ হাজার ভক্ত!

    শাহরুখের ছবির অগ্রিম টিকিট কেটে নিচ্ছেন ৫ হাজার ভক্ত!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিন বছর পর বড় পর্দায় আসছেন শাহরুখ খান। তার আগেই যেনো গা জ্বালা ধরিয়েছেন সমালোচকদের। 'পাঠান' ছবির ‘বেশরম রং’ গানটি মুক্তির পর তুমুল সমালোচনার মুখে পড়ে। এর মাঝে সিনেমাটির ট্রেলার মুক্তির ঘোষণা দেয়া হয়। এরপর আসে  ট্রেলার। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাহরুখ ভক্তরা।  

    এদিকে জানা গেছে, ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তির প্রথম দিন শাহরুখের ফ্যান ক্লাব ‘এসআরকে ইউনিভার্স’ বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে। শাহরুখের সিনেমা মুক্তি পাওয়ার দিনটা ভক্তদের কাছে উৎসবের মতো। তাই ‘এসআরকে ইউনিভার্স’ ভারতে জুড়ে ৫০০০ হাজার ভক্তদের জন্য ফার্স্ট ডে ফার্স্ট শো-র আয়োজন করবে।

    ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলাকে ফ্যানক্লাব এসআরকে ইউনিভার্সের সহ-প্রতিষ্ঠাতা যশ পারিয়ানি নিশ্চিত করেছেন যে, তারা ভারতের ২০০টিরও বেশি শহরে পাঠানের শো-র আয়োজন করবে। শুধুমাত্র এই শো থেকেই ন্যূনতম ১ কোটি টাকার বুকিং আশা করা হচ্ছে। যেখানে মুম্বাইতে প্রথমদিনে ৭ থেকে ৮টি ফার্স্ট ডে ফার্স্ট শো-র আয়োজন করা হয়েছে, দিল্লিতে হবে ৬টি। একইভাবে, অন্যান্য শহরেও একাধিক শো’র আয়োজন করা হচ্ছে।  

    তবে এই উদযাপন শুধুমাত্র প্রথম দিনেই হবে না, চলবে প্রজাতন্ত্র দিবস পর্যন্ত। যশ পারিয়ানি আরও জানান, ‘আমরা পাঠানের জন্য বিশেষ সামগ্রীও বিতরণ করব। বিশেষ কাট আউট আর ঢোল। আমার ধারণা, শাহরুখের সিনেমাগুলোকে উৎসবের মতো উদযাপন করা হয়। পাঠানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।’ 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ