ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

    জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

    আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির যৌথসভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ দিনব্যাপী এ কর্মসূচি ঘোষণা করেন।

    কর্মসূচির মধ্যে রয়েছে- ১৯ জানুয়ারি সকাল ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ। ওইদিন বিকেল ৩টায় রমনায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভা।

    যৌথসভার সিদ্ধান্ত অনুযায়ী, জন্মবার্ষিকী উপলক্ষে দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশিত হবে। ঢাকা শহর সারাদেশে জেলা, উপজেলা, মহানগর ও পৌরসভায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

    ১০ দিনব্যাপী কর্মসূচির মধ্যে আরও রয়েছে- ১৭ জানুয়ারি মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ, ১৮ জানুয়ারি ছাত্রদলের রক্তদান কর্মসূচি, চিত্রাংকন প্রতিযোগিতা, দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং ছিন্নমূল শিশু কিশোরদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, এতিম শিশুদের মাঝে পবিত্র কুরআন ও খাদ্য বিতরণ। ২০ জানুয়ারি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২১ জানুয়ারি জাতীয়তাবাদের শ্রমিক দলের ও ২২ জানুয়ারি মুক্তিযুদ্ধা দলের আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ এবং ২৩ জানুয়ারি কৃষক দলের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হবে। ২৪ জানুয়ারি যুবদল ও ২৬ জানুয়ারি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হবে।

    এ ছাড়া ১৯ জানুয়ারি রাতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ তাদের নিজস্ব উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ