ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • আর্জেন্টিনার 'আক্রমণাত্মক আচরণে'র তদন্ত করছে ফিফা

    আর্জেন্টিনার 'আক্রমণাত্মক আচরণে'র তদন্ত করছে ফিফা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রায় এক মাস হতে চলল শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের পরপরই শুরু হয়েছে ক্লাব ফুটবল লিগগুলির মহারণ। বিশ্বকাপ থেকেই ফুটবলাররা যোগ দিয়েছেন ক্লাব দলে। কিন্তু বিশ্বকাপের উন্মাদনা বা বিতর্ক কোনওটাই যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। ফুটবল বিশ্বকাপে 'আক্রমণাত্মক আচরণের' জন্য আর্জেন্টিনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

    এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, অভিযোগ উঠেছে, বিশ্বকাপ ফাইনালের পরে লিওনেল স্কালোনির শিষ্যরা উদযাপন করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে। এবার সেসব অভিযোগই খতিয়ে দেখবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে হবে আর্জেন্টিনাকে।

    সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, আর্জেন্টিনা দল 'আক্রমণাত্মক আচরণ ও ফেয়ার প্লের নীতিমালা লঙ্ঘন' এবং 'খেলোয়াড় ও অফিশিয়ালদের বাজে আচরণ'–সম্পর্কিত বিধিমালা ভেঙেছে বলে মনে করছে ফিফা। এ জন্য ডিসিপ্লিনারি বিধির ১১ ও ১২তম ধারা ধরে তদন্ত শুরু করেছে ফিফা।

    ৩৬ বছর পর বিশ্বকাপ জয় বলেই হয়তো আর্জেন্টিনা দলের উদযাপন ছিল বাঁধভাঙা। এমনকি টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার (গোল্ডেন গ্লাভস) জয়ের পর সেটি হাতে নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এমন করার কারণ জানাতে গিয়ে মার্টিনেজ তখন বলেন, 'ম্যাচের সময় আমাকে ফ্রান্সের সমর্থকরা খুব বিরক্ত করছিল। আমি চুপ করে তা মেনে নিতে পারি না।'

    এছাড়া ড্রেসিংরুমে ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও মজা করে আর্জেন্টিনা দল। দেশে ফেরার পরও এমবাপ্পেকে খোঁচানো থামাননি মার্টিনেজ। ছাদখোলা বাসে শোভাযাত্রার সময়ও এমবাপ্পেকে নিয়ে বিদ্রূপ করেন আর্জেন্টিনা দলের এই গোলকিপার। ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) এমন উদযাপনের প্রতিবাদ জানিয়ে চিঠিও পাঠিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে।

    শুধু আর্জেন্টিনা দলের উদযাপন নিয়ে তদন্ত নয়, এএফএর বিরুদ্ধেও তদন্ত করবে ফিফা। মেসির দেশের বোর্ডের বিরুদ্ধে মিডিয়া ও মার্কেটিং নীতিমালা ভঙ্গের অভিযোগ রয়েছে। ফিফা মনে করে, ফাইনালে ডিসিপ্লিনারি নীতিমালার ৪৪তম ধারা ভেঙেছে এএফএ।

    ক্রোয়েশিয়া ফুটবল দলও ফিফার শাস্তিমূলক কার্যক্রমের আওতায় আছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষে লুকা মদ্রিচরা এমন গানে গলা মিলিয়েছেন, যেটিকে সম্ভাব্য 'বৈষম্য' ও 'ম্যাচের শৃঙ্খলা ও নিরাপত্তাভঙ্গ' বিধিতে তদন্ত করা হচ্ছে। এছাড়া ইকুয়েডর, মেক্সিকো ও সার্বিয়ান ফুটবল ফেডারেশনের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে ফিফা। সমর্থকেরা আচরণবিধি ভাঙায় মেক্সিকান ফুটবল ফেডারেশনকে ১ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা হয়েছে ইকুয়েডর ফুটবল ফেডারেশনের। আর সার্বিয়ান ফুটবল ফেডারেশনের জরিমানা ৫০ হাজার সুইস ফ্রাঁ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ