ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • দীর্ঘদিন পর একসঙ্গে গাইলেন ইমরান-ঝিলিক

    দীর্ঘদিন পর একসঙ্গে গাইলেন ইমরান-ঝিলিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এ সময়ের দুই জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান ও ঝিলিক। দুইজনেই ক্যারিয়ার শুরু করেছেন চ্যানেল আইয়ের সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে।

    তাদের দু’জনের কণ্ঠে ‘বেসামাল’ শিরোনামের একটি গানও দারুণ জনপ্রিয় হয়। দীর্ঘ সময় পর ফের তারা ‘কী করে’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন।  
    জামাল হোসেনের কথায় এটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান।

    এর আগে, গেল বছর ইমরানের কণ্ঠে একই গীতিকারের ‘ঘুম ঘুম চোখে’ গানটিও শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে। নতুন গানটির মিউজিক ভিডিও পরিচালনায় সৈকত রেজা।  

    গীতিকার জামাল হোসেন বলেন, ইমরান ও ঝিলিক দু'জনেই এখন জনপ্রিয় শিল্পী। দু'জনের আলাদা আলাদা শ্রোতাও আছে। তাদের শ্রোতাদের এক করার জন্যই এ গানটি করছি। গানটির কথা ও সুর শ্রোতাদের ভালো লাগলেই পরিশ্রম সার্থক হবে। ’ 

    গানটি প্রসঙ্গে ঝিলিক বলেন, আমার আর ইমরানের ‘বেসামাল’ গানটির জন্য এখনো শ্রোতাদের কাছ থেকে প্রশংসা পাই। দীর্ঘদিন পর আবারও নতুন গান নিয়ে আসছি। এ গানটিও আগের গানের মতো শ্রোতাদের মনে দাগ কাটবে। গানের সঙ্গে আমাদের দুজনের রসায়নও দর্শক-শ্রোতার ভালো লাগবে বলে আশা করছি। ’

    গানটি প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক থেকে প্রকাশ হবে। আসছে ভালোবাসা দিবসেই গানটি প্রকাশ করবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ