ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আওয়ামী লীগের যৌথ সভা আজ

    গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আওয়ামী লীগের যৌথ সভা আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দলের করণীয়, জেলা উপজেলা পর্যায়ে রাজনীতি জোরদার, বৈশ্বিক সংকটে করণীয় ও বিএনপির সরকারবিরোধী আন্দোলন মোকাবিলায় নিজেদের কর্মকৌশল নির্ধারণ করতে আজ শনিবার বৈঠকে বসছে আওয়ামী লীগ।

    আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের মুলতুবি যৌথসভা দুপুর ১২টায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

    সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।

    এর আগে গত ৭ জানুয়ারি আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ঐ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভাটি তখন মুলতুবি করা হয়েছিল। আওয়ামী লীগের যৌথ সভাটি হচ্ছে গত ২৪ ডিসেম্বর দলের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কমিটির প্রথম বৈঠক। 

    আওয়ামী লীগের চার জন কেন্দ্রীয় নেতা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজকের বৈঠকে নির্বাচনি গাইডলাইন দেবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দেশবিরোধী অপপ্রচার রোধ, বিএনপিসহ সরকারবিরোধীদের সম্ভাব্য আন্দোলন নিয়ে করণীয় কী সে বার্তাও দেবেন তিনি। এক বছর কী কী করণীয়, বিরোধী পক্ষের আন্দোলন মোকাবিলায় আমাদের করণীয় সাংগঠনিক দিকনির্দেশনা থাকবে এই বৈঠকে। বৈঠকে নির্বাচনকে সামনে রেখে প্রেসিডিয়াম সদস্যদের দায়িত্ব বণ্টন করা হতে পারে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূলের সম্মেলন শেষ করা, সংগঠনকে চাঙ্গা করা, অভ্যন্তরীণ কোন্দল নিরসন করার তাগিদ দেবেন প্রধানমন্ত্রী। 

    সূত্রে জানা যায়, উত্তপ্ত দেশের রাজনীতি। সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির কর্মকাণ্ড ভালোভাবে নিচ্ছে না আওয়ামী লীগ। এমন অবস্থায় মাঠের রাজনীতিতে দলটির নেতাকর্মীদের করণীয় নির্ধারণ হবে আজকের বৈঠকে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ