ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • জামিন পেলেন ধর্ষণে অভিযুক্ত লামিচানে

    জামিন পেলেন ধর্ষণে অভিযুক্ত লামিচানে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়ার তিন মাসেরও বেশি সময় পর বৃহস্পতিবার জামিন পেলেন সন্দিপ লামিচানে। নেপালের একটি আদালত তাকে জামিন দিয়েছেন বলে জানিয়েছেন অফিসিয়ালরা।

    আদালতের অফিসিয়ালরা জানান, পাটান উচ্চ আদালতের বিচারক ধ্রুবরাজ নন্দ ও রমেশ ধাকালের একটি যৌথ বেঞ্চ ২০ লাখ রুপিতে তার জামিন মঞ্জুর করেন। এর আগে কাঠমান্ডু জেলা আদালত তার জামিন নামঞ্জুর করেছিলেন।

    তবে আদালতের চূড়ান্ত রায়ের আগে ২২ বছর বয়সী লামিচানে দেশ ছাড়তে পারবেন না। গত ৮ সেপ্টেম্বর নেপালি আদালত তার বিরুদ্ধে ১৭ বছর বয়সী এক নারীর করা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

    লামিচানে অভিযোগ প্রত্যাখ্যান করে নিজেকে নির্দোষ দাবি করেন। যখন পরোয়ানা জারি হয়েছিল, তখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে ছিলেন এবং নেপালের জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বও ছিল তার কাঁধে।

    ফেসবুকে এক পোস্টে তখন লামিচানে জানান, সব ধরনের তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন তিনি এবং আইনি লড়াইয়ে প্রমাণ করবেন তিনি নির্দোষ। ৬ অক্টোবর দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করে নেওয়া হয় বিচারিক আদালতে। পরে এক ঘোষণায় তাকে খেলা থেকে নিষিদ্ধ করে নেপালের ক্রিকেট বোর্ড।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ