ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • নিশো-মেহজাবিনের ‘ঘটনা সত্য’!

    নিশো-মেহজাবিনের ‘ঘটনা সত্য’!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। একসঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন বহু দর্শকপ্রিয় নাটক। আবারো একটি নাটকে অভিনয় করেছেন তারা। সম্প্রতি ‘ঘটনা সত্য’ নামের বিশেষ নাটকে অভিনয় করেছেন এই দুই তারকা। নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। মঈনুল সানুর চিত্রনাট্যে এটি নির্মিত হলো সিএমভি’র ব্যানারে।

    নির্মাতা রুবেল জানান, বিলকিছ ও মুকুল পাশাপাশি দুটি ফ্ল্যাটের গৃহপরিচারিকা ও গাড়ির ড্রাইভার। এরা সব সময় এটা সেটা চুরি করে, কাজে ফাঁকি দেয়, মিথ্যা বলে! এতে মালিক পক্ষ নানাভাবে হয়রানির শিকার হয়। শুধু তাই নয়, কাজের মেয়ে বিলকিছ বাজার থেকে সস্তা ও পঁচা সবজি কিনে আনে, ফ্রিজে রাখা খাবার এঁটো করে রাখে, বাসায় রাখা অন্যের কসমেটিকস নিজে ইচ্ছেমতো ব্যবহার করে, অপচয় করে।

    অন্যদিকে মুকুলও মিথ্যা বলে, ডিউটি বাদ দিয়ে অন্যত্র যাত্রী বহন করে, লুকিয়ে গাড়ির তেল বিক্রি করে। ঘটনাক্রমে বিলকিছ ও মুকুলের সম্পর্ক প্রণয়ে রূপ নিলে সেটি মিষ্টি প্রেমের গল্প হয়ে ওঠে। যদিও এই মিষ্টি প্রেমের পরিণতি হয় ভয়ংকর বিষাদের।

    রুবেল হাসান বলেন, ‘গল্পের শুরুটা মিথ্যা আর চুরি দিয়ে হলেও শেষে সেটি মানবিক একটি প্রেমের গল্পে রূপ নেয়। গল্পটি ব্যতিক্রম, নিশো ভাই আর মেহজাবীন আপু অসাধারণ অভিনয় করেছেন। একেবারে চরিত্র দুটির সঙ্গে তারা মিশে গেছেন। আশা করছি দর্শকরা কাজটি দেখে মুগ্ধ হবেন। পাবেন অন্য এক বার্তা।’

    নিশো-মেহজাবিনের ‘ঘটনা সত্য’!

    নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ঘটনা সত্য’ শিগগিরই উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ