ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • বিপিএলের ‘উন্নয়নে’ বিসিবির বৈঠক, সাকিব বললেন ‘ভালো কথা’

    বিপিএলের ‘উন্নয়নে’ বিসিবির বৈঠক, সাকিব বললেন ‘ভালো কথা’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই এবার দেখা দিয়েছে বিতর্ক। টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে সাকিব আল হাসান এটিকে ‘যা-তা’ বলে মন্তব্য করেন।

    দাবি করেন, তাকে দায়িত্ব দিলে দুই মাসের মধ্যেই ঠিক করতে পারবেন সব বিশৃঙ্খলা।
    এরপর এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। সাকিবকে সিইওর দায়িত্বে স্বাগত জানানোর কথা জানায় বিসিবি। পরে এই অলরাউন্ডার বলেন, ‘হলে তো সভাপতি হওয়াই ভালো...। ’

    এদিকে বৃহস্পতিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বিপিএল নিয়ে বৈঠকে বসে গভর্নিং কাউন্সিল। যেখানে উপস্থিত ছিলেন বোর্ড পরিচালকরা। এরপর চেয়ারম্যান শেখ সোহেল জানান, বিপিএলকে ভালো করতে হয়েছে আলাপ-আলোচনা।

    এদিনই চট্টগ্রামে পুমার একটি শো-রুম উদ্বোধন করতে আসেন সাকিব। সেখানে বোর্ডের এই বৈঠকের ব্যাপারে জানতে চাইলে সাকিব বলেন, ‘জানি না’।

    পরে এমন বৈঠক হওয়া ভালো কি না জানতে চাইলে সাকিব বলেন, ‘ভালো কথা। ’ এরপর এটা তার প্রতিক্রিয়ার কারণেই কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কী করে বলি’।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ